ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
এবার গুঞ্জন উসকে দি‌লেন শাহরুখ-কন্যা নিজেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 10:46 AM

এবার গুঞ্জন উসকে দি‌লেন শাহরুখ-কন্যা নিজেই

এবার গুঞ্জন উসকে দি‌লেন শাহরুখ-কন্যা নিজেই

বাবা শাহরুখ খানের পথেই হাঁট‌ছেন কন‌্যা সুহানা খান। অ‌নেক দিনের গুঞ্জন উড়িয়ে এবার সত্যি সত্যিই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। ভারতীয় গণমাধ্যম বলছে, জয়া আখতা‌রের হাত ধ‌রে ব‌লিউ‌ডে অ‌ভি‌ষেক হতে যাচ্ছে সুহানার। এ খবর উসকে দি‌লেন সুহানা নি‌জেই।

সম্প্রতি নির্মাতা জয়া আখতা‌রের অ‌ফি‌সের বাই‌রে পাপারা‌জ্জি‌দের ক‌্যা‌মেরাব‌ন্দি হ‌য়ে‌ছেন সুহানা। এ ছ‌বি নেটদু‌নিয়ায় ছ‌ড়ি‌য়ে পড়ার পর সুহানার ব‌লিউ‌ডে অ‌ভি‌ষে‌কের গুঞ্জন জোরা‌লো হ‌য়ে‌ছে। ব‌লিউডলাইফ ডটকম এক প্রতি‌বেদ‌নে এমনটাই জানিয়েছে।
বলা হচ্ছে, ‘আর্চি কমিকস’ অবলম্বনে সি‌নেমা নির্মাণ কর‌তে যা‌চ্ছেন জাভেদ আখতারের কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ফি‌ল্মে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশ কজন তারকা সন্তান। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন শ্রী‌দেবী কন‌্যা খু‌শি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।

উল্লেখ্য, ২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ-কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এ হয়তো বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status