ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
দেশের পাঁচ উপজেলার অষ্টম ধাপে ৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 February, 2022, 10:35 AM

দেশের পাঁচ উপজেলার অষ্টম ধাপে ৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

দেশের পাঁচ উপজেলার অষ্টম ধাপে ৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় চলমান ইউপি নির্বাচনের এটাই শেষ ধাপ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ইসি জানায়, অষ্টম ধাপে ৮টি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। তবে যেসব ইউপিতে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।

তিনি আরও বলেন, কেবল মোটরসাইকেল নয়, অন্য যন্ত্রচালিত যানবাহনও ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এ ক্ষেত্রে নির্দেশনাটি ৯ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত চালু থাকবে। তবে গণমাধ্যম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা, জরুরি পণ্য পরিবহন, নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থীদের গাড়ির ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষেও কিছু যান চলাচল করতে পারবে।

উল্লেখ্য, সাত ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। আজ বৃহস্পতিবার অষ্টম ধাপে ৭টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status