ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
যৌন মিলনে তৃপ্তি যে সময়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:50 PM

যৌন মিলনে তৃপ্তি যে সময়ে

যৌন মিলনে তৃপ্তি যে সময়ে

বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে যৌন মিলন খুবই স্বাভাবিক ব্যাপার। তবে মিলনের একটি উপযুক্ত সময়ও আছে। মন চাইলেই সব সময় যৌন মিলন করা যায় না।

আপনি হয়তো ভাবছেন তাহলে কোন সময় সঙ্গীর সাথে মিলিত হওয়া যায়। আবার অনেকে ভাবছেন মিলনের জন্যে সঠিক সময় রাত। কিন্তু আপনার এই ধারণাটাও ভুল। কারণ মিলনের জন্য সঠিক সময় একেবারে ভোররাতে।

ঠিক যখন সাধারণত আপনি হাঁটাহাঁটি কিংবা যোগব্যায়াম শুরু করার পরিকল্পনা করেন অর্থাৎ ভোরে। ইতালির গবেষকদের মতে, এটিই সঙ্গমের সবচেয়ে উত্তম সময়। এই সময় অর্গাজম হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।

এছাড়া এসময় নারী এবং পুরুষ উভয়েরই টেস্টোস্টেরনের মাত্রা থাকে তুঙ্গে। যা যৌনমিলনের পূর্বশর্ত। সেক্স থেরাপিস্ট জেরাল্ডিন মায়ারসের মতে, এই সময় উভয়ের কর্মশক্তির মাত্রাও থাকে সর্বোচ্চ। মানসিকভাবে, এই সময় জীবনের চাহিদাগুলো নিয়ে দুশ্চিন্তা কম থাকে বলে এটি মিলনের যথাযথ সময়।

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, সূর্যের আলো মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণকারী অংশ হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। গবেষকরা বলেন, আমাদের বডি-ক্লক সার্কাডয়ান রাইমস নামক জৈবিক প্রক্রিয়া পরিচালনা করে যা আমাদের মানসিকতা এবং কর্মশক্তির মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এমনকি একজন পুরুষ ঘুম থেকে জেগে ওঠার আগ থেকেই তার টেস্টোস্টেরনের মাত্রা তুঙ্গে থাকে। দিনের অন্যান্য সময়ের তুলনায় এ সময় শতকরা ২৫ থেকে ৫০ ভাগ বেশি।

লন্ডনের সেইন্ট বার্থোলোমিওস হাসপাতালের নিউরো এন্ডোক্রিনোলজির অধ্যাপক অ্যাশলে গ্রোসম্যান বলেন, এই বর্ধিত টেস্টোস্টেরন মাত্রার কারণে বেশিরভাগ পুরুষেরই সপ্তাহে দুই থেকে তিনবার যৌনাঙ্গ উত্থিত অবস্থায় ঘুম ভাঙতে পারে। দিন গড়ানোর সঙ্গে ধীরভাবে পুরুষের শরীরে টেস্টোস্টেরন তৈরি হতে থাকবে। কারণ মাংসপেশী গঠন এবং শুক্রাণু তৈরিতেও এই হরমোন প্রয়োজন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status