ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
ঝিনাইদহে স্কুলের সিঁড়ির নিচে থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:38 PM

ঝিনাইদহে স্কুলের সিঁড়ির নিচে থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে স্কুলের সিঁড়ির নিচে থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ অর্ধ গলিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে সদর উপজেলার লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় তৈয়ব আলী নামের এক ব্যক্তি জানান, স্কুল মাঠে বাচ্চারা খেলা করছিল। এমন সময় দুর্গন্ধে তারা মাঠে খেলতে পারছে না। দুর্গন্ধ কোথা থেকে আসছে খোঁজ করতে গিয়েই স্কুলের সিঁড়ির নিচে দেখা যায় কোম্বল প্যাচানো কিছু একটা পড়ে আছে। আর কম্বলটা রক্তমাখা এটা দেখার পরে পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরো জানান মৃতদেহটি উলঙ্গ অবস্থায় কম্বল দিয়ে ঢাকা ছিল।

ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত ইমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ নাম পরিচয় জানা যায়নি। তিনি আরো জানান, দুইদিন আগেও তেতুলতলার এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। সেই মৃতদেহটিও কম্বলে পেচানো ছিল। বিষয়টা রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বুঝা যাবে মৃত্যুর কারণ কি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status