ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
আমার ঘর ভাঙলে গলায় দড়ি দেবো
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:40 PM

আমার ঘর ভাঙলে গলায় দড়ি দেবো

আমার ঘর ভাঙলে গলায় দড়ি দেবো

কুষ্টিয়ায় হামিদা খাতুন (৬০) নামের এক ভূমিহীন নারীর বসত ঘর ভাংচুর ও বালি দিয়ে আঙ্গিনার মাটি ভরাট করে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘ ৪০ বছর ধরে স্বামী-সন্তান নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়ায় (শহীদ বরকতুল্লাহ তেল পাম্পের বিপরীতে) সিএনবির জমিতে ছোট্ট কুটির নির্মাণ করে বসবাস করছেন অসহায় এই নারী। এই ঘর ছাড়া আর কোনো সহায় সম্বল নেই তার। পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হলে থাকতে হবে খোলা আকাশের নিচে।

এ প্রসঙ্গে হামিদা খাতুনের স্বামী আকুব্বার শেখ (৭০) বলেন, ‘আমার ঘর ভাঙলে কোথায় যাবো, কি করবো, গলায় দড়ি দেবো।’

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বালি ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে ফেলেছে একই এলাকার হাবিল (৩৫) নামে এক ভূমিদস‍্যু। সরকারি জমি দখল করতে ফন্দি এটেছে প্রভাবশালী চক্র এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
সরকারি জমিতে কেন বালি ফেলা হয়েছে একথা জানতে হাবিলের খোঁজ করা হলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে সরে পড়েন।

ভুক্তভোগী হামিদা খাতুন জানান, গত রবিবার (৬ ফেব্রুয়ারি ) সকাল ৮টায় জোরপূর্বক ভাবে তার বাড়িঘর এবং ঘরে থাকা জিনিসপত্র ভাংচুর করে একদল সন্ত্রাসী। এমনকি বালি ফেলে উঠান ভরাট করে দেয়া হয়েছে। তিনি বলেন, ‘আমার ও পরিবারের সদস‍্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে ওরা। আমাদের ভোগদখলকৃত জমি আমাদেরকে বসবাস করতে দেবে না। তাছাড়া এই জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায়। বর্তমানে আমি সহ আমার পরিবার নিরাপত্তাহীন ভূগছি।’

মাথা গোঁজার ঠাঁই একমাত্র সম্বল ছোট্ট এই কুটির রক্ষায় ও শারীরিক নির্যাতনের বিচারের দাবিতে দ্বারে দ্বারে তিনি ঘুরছেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status