ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
সোনার মুর্তিসহ চোরাকারবারি দলের ১০ সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 8:37 PM

সোনার মুর্তিসহ চোরাকারবারি দলের ১০ সদস্য গ্রেফতার

সোনার মুর্তিসহ চোরাকারবারি দলের ১০ সদস্য গ্রেফতার

সোনার মুর্তিসহ চোরাকারবারি দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই নীলফামারী জেলার বাসিন্দা।

বোদা থানার উপ-পরির্দশক আমজাদ হোসেনের নেতৃত্বে ০৬ নং মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া বাজারস্থ কবির মার্কেট এর সামনে থেকে একটি সোনার মুর্তি ও ব্যাবহৃত তিনটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন,ডোমার থানার খামার বামুনিয়া ডেপিরপাড় গ্রামের মধুরাম রায়ের ছেলে জীবন চন্দ্র রায় (৩০), ডোমার সদর ইউনিয়নের পশ্চিম বড় রাউতা গ্রামের আঃ সালামের ছেলে আবু হানিফ (৪০), একই গ্রামের সুফিয়ার রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (২৮), আজিবার রহমানের ছেলে ফারুক ইসলাম, আব্দুল লতিফর ছেলে রেজাউল ইসলাম (৩০), চিকনমাটি বসতপাড়া গ্রামের দারাজ মিয়ার ছেলে আবু তালেব (৪৮), বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ বাগডোকরা গ্রামের হরিশ চন্দ্র রায়ের ছেলে শরৎ চন্দ্র রায় (২০), সদর ইউনিয়নের চিলাই গ্রামের আনসারুল হকের ছেলে ফরহাদ হোসেন (৩৪), বড় রাউতা গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আব্দুল গফুর (৪৫) এবং -দেবীগঞ্জ থানার খুটামারা সরকার পাড়া গ্রামের নবদ্বীপ চন্দ্র রায়ের ছেলে বিরেশ চন্দ্র রায় (২১)। এ বিষয়ে বোদা থানায় একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status