ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নবজাতকের লাশ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 7:23 PM

নবজাতকের লাশ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর!

নবজাতকের লাশ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর!

সিলেট নগরীর কুশিঘাটে ডাস্টবিনের ভেতর এক নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে দাফন করেছে শাহপরান থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কুশিঘাট পয়েন্ট সংলগ্ন ছড়ার পাশের একটি ডাস্টবিনে সদ্য ভূমিষ্ট অপরিপক্ব একটি মেয়ে নবজাতকের মরদেহ টেনে-ছিঁড়ে খাচ্ছিল কুকুর। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়। পরে শাহপরান থানার এসআই ইবাদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি দাফন করা হয়।

স্থানীয় লোকজনের ধারণা অপরিপক্ব নবজাতকটির মরদেহ কেউ রাতের আঁধারে ডাস্টবিনে ফেলে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status