ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
রাস্তায় রোগী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই করতো তারা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 7:21 PM

রাস্তায় রোগী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই করতো তারা

রাস্তায় রোগী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই করতো তারা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আনন্দ বাজার এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, রোগী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে যেতো চক্রটি।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার দুইজন হলেন, শাহাব উদ্দীন ও মো. আলাউদ্দিন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, আসামিরা গভীর রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। এরপর একটি সিএনজি অটোরিকশাকে টার্গেট করে। টার্গেটকরা সিএনজি তাদের সামনে আসার আগেই হঠাৎ অসুস্থতার অভিনয় করে একজন মাটিতে পড়ে যান। তখন অপর আসামি টার্গেটকরা সিএনজিকে দাঁড় করিয়ে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালের নিয়ে যাওয়ার কথা বলে দ্রুত সিএনজিতে উঠান। এরপর সিএনজি হাসপাতালে যাওয়ার সময় নির্জন জায়গায় পৌঁছার পর সিএনজি চালককে মারধর করে সিএনজি থেকে নামিয়ে দিয়ে নিজেরা সিএনজি নিয়ে পালিয়ে যান।   

তিনি বলেন, আসামিরা একই কায়দায় একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিজেদের কাছে রাখে। আজকে ভোরে বিক্রয়ের উদ্দেশ্যে সিএনজিটি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status