ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
গোপনে লিঙ্গ পরিবর্তন, শাড়ি-ব্লাউজ পরে ফিরতেই সুবলকে নিয়ে তোলপাড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 6:41 PM

গোপনে লিঙ্গ পরিবর্তন, শাড়ি-ব্লাউজ পরে ফিরতেই সুবলকে নিয়ে তোলপাড়

গোপনে লিঙ্গ পরিবর্তন, শাড়ি-ব্লাউজ পরে ফিরতেই সুবলকে নিয়ে তোলপাড়

সুবল শীল। জন্ম ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি। গ্রামেই বেড়ে ওঠা তার। বয়স ১২-১৩ বছর থাকতেই মেয়েদের মতো আচরণ ছিল সুবলের। চলাফেরা করতেন আলতা, শাড়ি আর চুড়ি পরে। এজন্য ‘হিজড়া’ আখ্যাও দিয়েছেন পাড়ার বন্ধুরা। যদিও এসব কানে নিতেন না সুবল। তবে ছেলে নাকি মেয়ে এসব নিয়ে তার মনেও প্রশ্ন জাগতো। শেষমেশ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিজের লিঙ্গ পরিবর্তন করে সুবল থেকে হয়ে যান মেঘা শর্মা।

নিজের লিঙ্গ পরিবর্তন মেয়ে হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামে চলছে তোলপাড়। মেঘা শর্মাকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের লোকজন।

ছেলে থেকে রূপান্তরিত মেয়ে হওয়া মেঘা শর্মার মা আলো রানী ও বাবা জগেশ শীল বলেন, সুবল যখন ছোট তখন থেকে তার আচরণ মেয়েদের মতো। মেয়েদের মতো সাজগোজ করতে তার ভালো লাগতো। আমরা অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করেও তার আচরণ আমরা পাল্টাতে পারিনি। এমন স্বভাব পাল্টাতে অনেক গালমন্দও করতাম। কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে আমার ছেলে এখন রূপান্তরিত মেয়ে।

রূপান্তরিত মেয়ে হওয়ার সিদ্ধান্তে প্রথমে রাজি হননি বাবা-মা। পরবর্তীতে সন্তানের সুখ মনে করে সন্তানের ইচ্ছাকেই মেনে নিয়েছেন তারা। এখন পরিবারের সবার সঙ্গেই মিলেমিশে রয়েছেন তিনি। মেঘার পরিবারে বাবা-মা, দাদিসহ রয়েছেন আরো এক ভাই ও এক বোন। তারাও মেঘাকে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন মেঘা।

মেঘা শর্মা জানান, লিঙ্গ পরিবর্তন চিকিৎসাকালীন পরিবার ব্যতীত সবার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। হঠাৎ বাড়িতে এসে পাড়ায় জানাজানি হলে সবাই তাকে দেখতে বাড়িতে ভিড় জমান। অনেকে খারাপ মন্তব্যও করেন। আবার অনেকে সাপোর্ট করে অনুপ্রেরণাও জোগান।

তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে আমার ইচ্ছাশক্তি আর আমার স্বপ্ন। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি আমার পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই। সমাজের অধিকাংশ মানুষ মনে করছে আমি এখন সমাজের বোঝা। কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ধারণা বদলাতে চাই।

নিজেকে একজন এয়ার হোস্টেজ হিসেবে দেখতে চান মেঘা শর্মা। পাশাপাশি করতে চান মডেলিং। সেই সঙ্গে রূপান্তরিত নারীদের এগিয়ে নিয়ে যেতে চান নিজে নেতৃত্ব দিয়ে।

স্থানীয় তাপস রায় বলেন, ছোটবেলা থেকেই সুবলের কথা ও চলাফেরা মেয়েদের মতো ছিল। এমন স্বভাবের জন্য তাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতেন। পরিবার অনেক চেষ্টা করেও তার এমন স্বভাব বদলাতে পারেনি।

জেলা উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতি কর্মী রেজওয়ানুল হক রিজু মনে করেন, মেঘা শর্মার পরিচয় তিনি একজন মানুষ। তার ইচ্ছা, তার স্বপ্নপূরণ করতে সমাজের সব মানুষের এগিয়ে আসা উচিত। তাকে কটাক্ষ না করে সহযেগিতা করা উচিত। তার সমঅধিকার নিশ্চিত হবে সমাজে এটাই প্রত্যাশা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status