ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:23 PM

ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু

ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে। মৃতরা হলেন ওই গ্রামের মৃত গফুর মন্সির পুত্র এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ‍্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচে মাছ ধরতে যান এমদাদুল হক। বিদ‍্যুতের তারে লিক থাকায় পানিতে নামলে তিনি বিদ‍্যুতায়িত হন। এসময় নাতি রাকেশ দাদাকে ধরলে বিদ‍্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজনে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status