ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সিঁধেল চুরের আতঙ্কে গ্রামবাসী, বাদ যায়নি মসজিদও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 7:22 PM

সিঁধেল চুরের আতঙ্কে গ্রামবাসী, বাদ যায়নি মসজিদও

সিঁধেল চুরের আতঙ্কে গ্রামবাসী, বাদ যায়নি মসজিদও

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বোংগা ও কালশিমাটি গ্রামে ১৫দিনে প্রায় ১৫টি বাড়িতে সিঁধ কেঁটে চুরির ঘটনা ঘটেছে। এতে বাদ যায়নি মসজিদও। এ সময় চোরদল স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এতে এলাকাবাসী ব্যাপক আতঙ্কে বসবার করছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরদল উপজেলার গাড়ীদহ ইউনয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে হানা দেয়। বাড়ির সিঁধ কেঁটে চুরি ঘরে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে ঘটনাস্থল ত্যাগ করে তারা পাশের এলাকায় গিয়ে আবার চুরি করে।

কথা হয় কালশিমাটি গ্রামের শহিদুল ইসলাম তুহিনের স্ত্রী রুমানার সঙ্গে। তিনি জানান, আমরা মায়ের বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছিলাম ভোরে আমাকে জানানো হয়। তোমার ঘরে সিঁধ কেঁটে চুরি করে নিয়ে গেছে। আমার নগদ ৩০ হাজার টাকা একটি নুপুর, দামি কম্পলসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

একই এলাকার হারুন জানান, সিঁধ কেঁটে ঘরে ঢুকেছিল। আমরা জেগে উঠলে চোর পালিয়ে যায়। সকালে শুনতে পারি পাশের এলাকায় চুরি হয়েছে।

শফিকুর ইসলাম ফিদ্দু, ইয়াছিন, সায়েম, ইসলামাইল জানান, এই এলাকায় প্রায় প্রতিদিন সিঁধ কেঁটে চুরির ঘটনা ঘটছে। আমরা আতঙ্কে রাত্রি যাপন করছি। যেদিন এলাকার ভিতর সিঁধ কেঁটে চুরি করতে না পেরে কালশিমাটি পূর্বপাড়া মসজিদের মেশিন চুরি করে নিয়ে গেছে।

বোংগা গামের মহিদুল ইসলাম জানান, আমার বাড়ি থেকে ৪টি মোবাইল চুরি হয়েছে। এছাড়াও দামি নুপুর ও নগদ টাকাও নিয়ে গেছে। বোংগা পশ্চিম পাড়া এলাকার আরিফুল ইসলাম জানান, আমার বাড়ীসহ এই এলাকার এক রাতে প্রায় ৫টি বাড়ীতে চুরি হয়েছে। এতে অল্প কিছু করে টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

মাবিয়া, কুলছুম বেগম জানান, প্রতিদিন সিঁধ কেঁটে চুরি হওয়াতে আতঙ্কে আছি এবং রাতেই বলছি এলাকায় চুরি বেড়ে গেছে পাহাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঐ রাতে আমার বাড়িতে সিঁধ কেঁটে চুরি করতে আসছিল। পরে আমরা জেগে উঠায় চোর পালিয়ে যেছে। তবে এখনও দেওয়ালে সিঁধ কেঁটা আছে।

এ প্রসঙ্গে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সংঘবদ্ধ চোরদল সিঁধ কেটে চুরি করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি। বিষয়টি আমাদের জানাও নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status