ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
যৌন হয়রানির অভিযোগ তুলে নিলেন চীনের সেই টেনিস তারকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 6:57 PM

যৌন হয়রানির অভিযোগ তুলে নিলেন চীনের সেই টেনিস তারকা

যৌন হয়রানির অভিযোগ তুলে নিলেন চীনের সেই টেনিস তারকা

এক চীনা টেনিস প্রশাসকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ গত নভেম্বর মাসে করেছিলেন দেশটির টেনিস তারকা পেং সুয়াই। চীনের সোশ্যাল নেটওয়ার্কে অভিযোগ পোস্ট করেছিলেন তিনি। যদিও পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই লেখাটি সমাজিক মাধ্যম থেকে তুলে নেওয়া হয়।

এরপর প্রায় তিনমাস কার্যত বেপাত্তা ছিলেন পেং। সম্প্রতি এক ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে ফের তার যোগাযোগ হয়। তাদের সাক্ষাৎকার দিতে রাজি হন তিনি। সেখানেই তিনি বলেছেন, ‌‘ভুল বোঝাবুঝি’ হয়েছিল। তিনি কারও বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেননি।

পেং জানিয়েছেন, ওই পোস্টে কারও বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তিনি করতে চাননি। সকলের বুঝতে ভুল হয়েছিল। সে কারণেই পোস্টটি ডিলিট করা হয়েছিল। এরপর বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সকলের মেসেজ এবং মেইলের উত্তর তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। কাছের বন্ধুদের সঙ্গে বরাবরই তার যোগাযোগ ছিল। ফলে বেপাত্তা হয়ে যাওয়ার বিষয়টিও ঠিক নয়।

পেং জানিয়ে দিয়েছেন, আর তিনি টেনিস খেলবেন না। টুর্নামেন্টে যোগ দেবেন না। তিনি অবসর নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status