ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
মেরুদণ্ড ভাঙা প্যারালাইজড ব্যক্তি আবারও হাঁটলেন! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 6:55 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 8 February, 2022, 6:56 PM

মেরুদণ্ড ভাঙা প্যারালাইজড ব্যক্তি আবারও হাঁটলেন! (ভিডিও)

মেরুদণ্ড ভাঙা প্যারালাইজড ব্যক্তি আবারও হাঁটলেন! (ভিডিও)

পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া মিচেল রোকাটি আবারও হাঁটতে পেরেছেন। সম্পূর্ণ ভাঙা মেরুদণ্ড নিয়েও স্বাধীনভাবে হাঁটার নজির এটিই প্রথম।

একদল সুইস বিজ্ঞানী কর্তৃক বিকশিত ইমপ্লান্টের বদৌলতে ভেঙে যাওয়া মেরুদণ্ড নিয়েও হাঁটতে পেরেছেন মিচেল রোকাটি।
পাঁচ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে যায় এবং অবশ হয়ে যায় তার দুই পা।  

সুইস গবেষকদের বৈদ্যুতিক ইমপ্লান্ট অস্ত্রোপচার করে তার মেরুদণ্ডে সংযুক্ত করা হয়েছে। এরকম আহত কেউ আবার হাঁটতে পারবেন, তা এতদিন কল্পনাও করতে পারেনি চিকিৎসকরা।

এ বিষয়ে গণমাধ্যমকে মিচেল রোকাটি বলেন, ‘এই প্রযুক্তি আমার জন্য একটি উপহার। আমি দাঁড়াতে পারি, হাঁটাচলা করতে পারি, সিরিতে উঠতে পারি। যেন আবার সাধারণ জীবন ফিরে পেয়েছি আমি।’

মিচেলের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গিয়েছিল। তাই তার পায়ে কোনো সিগনালই পৌঁছাত না। কিন্তু এই  ইমপ্লান্টের ফলে মস্তিষ্কের সিগনাল সরাসরি তার পায়ে পৌঁছাতে সক্ষম হচ্ছে। যে কারণে তিনি হাঁটতে পারছেন।  

এই প্রযুক্তি আরেকজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। যার ফলে তিনি বাবা হতে পেরেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status