পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি পর্বের শেষ খেলায় কোয়েটা গ্লাডিয়েটসর বিপক্ষে ২০৪ রান করেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে লাহোর কালান্দারস।
প্রথমে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের ৭০ এবং শেষের দিকে হ্যারি ব্রুকের ১৭ বলে ৪১ ও ডেভিড ভিসার ৯ বলে ২২ রানের সুবাধে ৫ উইকেটে ২০৪ রান করে লাহোর কালান্দারস।
২০৫ রানের বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বোলারদের উপর তান্ডব চালাতে থাকেন জেসন রয়। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৫৬ রানের মাঝেই নিজের অর্ধশতক পূরণ করেন জেসন রয়। ৫৭ বলে ১১৬ রানের ইনিংসে রয় হাকিয়েছেন ৮টি ছক্কা এবং ১১টি চার। পরে ভিন্সের ৪৯ এবং নাওয়াজের ২৫ রানের সুবাধে ৩ উইকেট হারিয়েই ২০৭ রান করে জয় তুলে নেয় কোয়েটা।