ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
ঠাট্টাচ্ছলে সংসদে বিরোধীদের তোপ মোদির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 10:31 PM

ঠাট্টাচ্ছলে সংসদে বিরোধীদের তোপ মোদির

ঠাট্টাচ্ছলে সংসদে বিরোধীদের তোপ মোদির

মূল্যবৃদ্ধি, বিভেদের রাজনীতি, কৃষকসহ বিভিন্ন ইস্যুতে চলছিল আলোচনা। কংগ্রেসকে একযোগে পরপর তীরে বিদ্ধ করছিলেন মোদি। সেই সময় সংসদের সেই ভাষণে মোদিকে পাল্টা বাধা দেওয়ারও চেষ্টা চলছিল কংগ্রেসের তরফে। সংসদে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে আজ সোমবার যখন মোদি ভাষণ দিচ্ছিলেন তখন বিরোধী শিবিরে তার সামনেই বসেছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। আর নিজের বক্তব্যের মাঝে অধীর চৌধুরীকে ঠাট্টাচ্ছলে একহাত নিলেন নরেন্দ্র মোদি। খবর হিন্দুস্তান টাইমসের।

বারবার মোদির ভাষণের মাঝে বাধা দিচ্ছিলেন অধীর চৌধুরী। ততক্ষণে রাহুল গান্ধীসহ কংগ্রেসের একাধিক নেতাকে নিশানায় রেখে বক্তব্য দেন মোদি। স্বভাবসিদ্ধ মেজাজে পাল্টা বক্তব্য রাখেন অধীরও। তার জবাবে মোদি বলেন, বলে যায় অন্য কেউ আর জবাব দিতে হয় আপনাদের। এ ছাড়া কার্যত হাসির রেশ ধরে মোদি বলেন, ‘আপনার যেটুকু কৃতিত্ব নেওয়ার আপনি নিয়ে ফেলেছেন। আপনার পরাক্রম যারা দেখার তারা দেখে নিয়েছেন। কেন বাড়াবাড়ি করছেন?
এর সঙ্গেই মজার ছলে অধীর চৌধুরীর প্রতি নরেন্দ্র মোদি উদ্দেশ্য করে বলেন, ‘এই অধিবেশনে কেউ আপনাকে তাড়িয়ে দেবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি।’

এখানেই শেষ নয়। এরপরও যখন বারবার কংগ্রেসকে নিশানা করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে একাধিক ইস্যুতে তোপ দাগতে থাকেন মোদি, তখন বাধা দিতে যান অধীর চৌধুরী। অধীরসহ কংগ্রেস নেতাদের দিকে তাকিয়ে সেই সময় মোদি বলেন, আপনারা বারবার বলেন আমি নেহরুকে নিয়ে কিছু বলি না, আজ বলব। আপনারা শুনতে থাকেন, এরপর রয়েছে আপনাদের ইন্টারেস্টের বিষয়।

উল্লেখ্য, রাজনীতি থেকে অর্থনীতিসহ একাধিক বিষয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, তার মাঝে এই হাসি ঠাট্টা সংসদ কক্ষের পরিবেশকে খানিকটা হালকা করে দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status