ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
আরও তিন রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 7 February, 2022, 10:30 PM

আরও তিন রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহন’

আরও তিন রুটে চলবে ‘ঢাকা নগর পরিবহন’

বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও তিনটি রুটে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ও দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এটা সবুজ গুচ্ছের অন্তর্ভুক্ত। একই গুচ্ছের আওতায় নতুন ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি।’

নতুন ২২ নম্বর রুটের যাত্রাপথ-ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে ভুলতা। ২৩ নম্বর রুটের যাত্রাপথ-ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট। আর ২৬ নম্বর রুটের যাত্রাপথ ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।

নতুন তিনটি রুটে নগর পরিবহন কবে থেকে চালু হবে এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘এসব রুটে আরও ভালো সেবা দিতে কী ধরনের পরিকল্পনা নিতে হবে, কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে, এজন্য পরামর্শকরা কাজ শুরু করেছেন। আগামী সভায় তারা এ নিয়ে কমিটির কাছে সুপারিশ জমা দেবেন। পরে ভবিষ্যৎ করণীয় ঠিক করতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজটি করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।’

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহনের কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি বাস এবং ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status