ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 February, 2022, 8:42 PM

মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

চাঁদপুরে বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সকালে শিশুর বাবা বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

অভিযুক্ত মো. আলীর বাড়ি শহরের রহমতপুর আবাসিক এলাকায়। শিশু মেয়েটি শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, আলী ও মেয়ের বাবা উভয়েই ভাঙারির ব্যবসায়ী। সেই সুবাদে আলীর সঙ্গে মেয়ের বাবার পরিচয়। মেয়েটির বক্তব্য অনুযায়ী মা-বাবাকে হত্যার হুমকি দিয়ে গত ২৪ জানুয়ারি আলী প্রথমে জোর করে কোর্টের আইনজীবীর মাধ্যমে তাকে বিয়ে করেন। বিয়ের পরের দিন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। আর এ কথা কাউকে বললে শিশুটির মা-বাবাকে হত্যার হুমকি দেন আলী।

রোববার বিকেলে আলীকে আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ ধর্ষক আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বলেন, শিশুর মেয়ে ও তার পরিবার থানায় মামলা করেছে। আমরা অভিযুক্ত মো. আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status