বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নবনিযুক্ত দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে সোমবার বিকেলে নবনিযুক্ত দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।