ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 February, 2022, 8:43 PM

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর পাঁচ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় মোস্তাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গাইবান্ধা জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক সোমবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আসামি মোস্তাফিজুর রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুনতাইড় গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। সে সময় মোস্তাফিজারের শরীর তল্লাশি করে ৩০০ ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে র‌্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মোস্তাফিজুরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে পুলিশ মোস্তাফিজুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status