ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
কথা রাখেনি বাফুফে, মুন্সিগঞ্জে দর্শক!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 February, 2022, 6:40 PM

কথা রাখেনি বাফুফে, মুন্সিগঞ্জে দর্শক!

কথা রাখেনি বাফুফে, মুন্সিগঞ্জে দর্শক!

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের প্রিমিয়ার লিগ ফুটবল দর্শক শূন্য গ্যালারিতে আয়োজিত হবে বলে ঘোষণা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু লিগের দ্বিতীয় রাউন্ড পার না হতেই সেই কথা রাখতে পারলো না দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার কর্তারা।

আজ সোমবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচে গ্যালারিতে দেখা মিলেছে দর্শকের। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাধারণ ও ভিআইপি গ্যালারি মিলে প্রায় হাজার খানিক দর্শক ঢুকেছিল মাঠে।

এদিন মুন্সিগঞ্জে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। স্তোয়ান ভ্রানিয়েসের একমাত্র গোলে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল বসুন্ধরা কিংস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status