ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
বরগুনার বুড়ীশ্বর নদীর চরে মৃত ডলফিন!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 February, 2022, 6:51 PM

বরগুনার বুড়ীশ্বর নদীর চরে মৃত ডলফিন!

বরগুনার বুড়ীশ্বর নদীর চরে মৃত ডলফিন!

বরগুনার আমতলী উপজেলা সংলগ্ন বুড়িশ্বর নদীর পৌরশহরের আমুয়ারচরে আজ দুপুর ১টার দিকে ৫ ফুট দৈর্ঘ্যর একটি শুশুক প্রজাতির মৃত্যু ডলফিনটি দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। জেলেরা এটিকে শুশুক প্রজাতির ডলফিন বলে মন্তব্য করেন। প্রতিদিনের মত নদীতে গোসল করতে এসে প্রথমে চরে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় শিশু, কিশোরা। পরে নদীতে মাছ শিকারে থাকা জেলেরা চরে এসে জড়ো হয়।

প্রতক্ষ্যদর্শী জেলে সুরাত গাজী জানায়, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে, অর্ধগলিত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি সকালের জোয়ারে সাগর থেকে ভেসে ওই চরে এসে আটকে গেছে।

স্থাণীয় সমাজসেবক মোঃ আমিনুল ইসলাম সোহেল তালুকদার বলেন, সংবাদ পেয়ে আমরা মৃতঃ ডলফিনটি দেখতে গিয়েছিলাম। স্থাণীয় লোকজনকে মৃতঃ ডলফিনটিকে মাটিচাপা দিতে বললেও তারা সেটা না করে জোয়ারের পানিতে ভাসিয়ে দেয় বলে তিনি জানান।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, মৃতঃ ডলফিন ভেসে আসার কোন সংবাদ পাইনি। প্রত্যক্ষদর্শি স্থাণীয়দের উচিৎ ছিলো মৃত্যু ডলফিনটিকে মাটি চাপা দেয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status