ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
১০ মিনিটের দৌড়ে মন খারাপ কেটে যায় : গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 1:39 PM

১০ মিনিটের দৌড়ে মন খারাপ কেটে যায় : গবেষণা

১০ মিনিটের দৌড়ে মন খারাপ কেটে যায় : গবেষণা

দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো এটা অনেকেরই জানা। নিয়মিত দৌড়ালে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে, পেশি শক্তিশালী হয় এবং হাড়ের শক্তি বাড়ে। এছাড়া নিয়মিত দৌড়ালে শরীরের সাথে সাথে মনের স্বাস্থ্যের স্বাস্থ্যও ভালো থাকে।

ভারতীয় গণমাধ্যম আন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি একটি ছোট আকারের গবেষণা সম্পন্ন করেছে , যাতে দেখা গেছে মাত্র ১০ মিনিট দৌড়ে মেজাজ ভালো থাকে। গবেষকরা আরও জানিয়েছেন, মস্তিষ্কের যে অংশ থেকে মানুষের মেজাজ নিয়ন্ত্রিত হয়, দশ মিনিট একটানা দৌড়ালে সেই অংশে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে যাতে মন ভালো হয়। গবেষকরা এই পরীক্ষায় রক্তের নমুনা ও ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপি ব্যবহার করেছেন।

যদিও কেন এমন হয়, সে সম্পর্কে অবশ্য এখনও পুরোপুরি নিশ্চিত নন গবেষকরা। তবে তাদের দাবি, দৌড়ালে প্রিফ্রন্টাল কর্টেক্স অঞ্চলে হিমোগ্লোবিন-অক্সিজেন সম্পর্কিত মস্তিস্ক সঙ্কেত বৃদ্ধি পায়। পাশাপাশি এই বিষয়ে অন্য যে কোনও ধরনের শরীরচর্চার তুলনায় দৌড় অনেক বেশি কার্যকর বলেই তারা মত দিয়েছেন। তকে এ নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত অনেক বিশেষজ্ঞর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status