ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুক পোস্টে যা লিখলেন নিপুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 12:05 PM

ফেসবুক পোস্টে যা লিখলেন নিপুণ

ফেসবুক পোস্টে যা লিখলেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের এক সপ্তাহের মাথায় চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করেছে নির্বাচনের আপিল বোর্ড। জয়ী হওয়ার পর চিত্রনায়িকা নিপুণ ফেসবুক একটি পোস্ট দিয়েছেন। তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিষয়ে সম্মানিত আপিল বোর্ডের সিদ্ধান্তে আমাকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস মিডিয়াসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রত্যেকটি মানুষকে যারা আমার এই পথ চলায় পাশে দাঁড়িয়ে শক্তি ও সাহস দিয়ে ঋণী করেছেন। পাশাপাশি সবাইকে মতানৈক্য ভুলে একতাবদ্ধভাবে হাতে-হাত রেখে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বর্তমান সঙ্কট থেকে মুক্ত করে অপার সম্ভাবনার পথে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status