ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আইনি বিয়ে না করেই বাচ্চা নিবেন রাখি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 12:07 PM

আইনি বিয়ে না করেই বাচ্চা নিবেন রাখি

আইনি বিয়ে না করেই বাচ্চা নিবেন রাখি

ভারতীয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী রাখি সাওয়ান্ত চোখের জল ফেলে নিজেই নিজের বিয়ে অবৈধ বলে জানিয়েছিলেন। ‘বিগ বস ১৫’র ঘরে স্বামী রীতেশকে নিয়ে ঢোকেন রাখি। আর এর পরপরেই রীতেশের প্রথম স্ত্রী স্নিগ্ধ প্রিয়া মিডিয়ায় জানিয়েছিলেন তাঁদের এখনও ডিভোর্সই হয়নি। যা রাখি-রীতেশের বিয়েকে অবৈধ বলেই প্রমাণ করেছিল। এদিকে স্বামী রীতেশের সাথে সমস্যার কথাও অস্বীকার করেছেন রাখি। বিগ বস চলাকালীন বেশ কয়েকবার শো-তে রাখির সাথে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছিল রীতেশকে, যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন খোদ সালমনও।

এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, ‘আমি রীতেশকে নিয়ে খুব খুশি। আমি জানি আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে। ও মোটেই তেমন নয়, যেমন ওকে সবাই দেখাতে চাইছে। আমি বেশ কিছু সময় ধরে ওর সাথে আছি, তাই ওকে খুব ভালোভাবে বুঝি। ও বেলজিয়াম থেকে আসে তারপর বিগ বসের ঘরে প্রবেশ করে। ও আমাকে অনেক ভালোবাসা আর আদর দিয়েছে।’ রাখি তাঁর আর রীতেশের ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে জানান, ‘আমরা অফিসিয়ালি এখনই বিয়ে করছি না।’ যদিও ভবিষ্যতে রীতেশের সাথেই থাকতে চান তিনি। রাখি জানান, ‘আমি মনে করি রীতেশ স্বামী হিসেবে খুব ভালো। আমি জানি না স্নিগ্ধপ্রিয়া কী বলেছে। আমি জানতেও চাই না। আমি শুধু জানি রীতেশ আমার সাথে খুব ভালো। আর ও খুব ভালো বর হবে। আমরা ভবিষ্যতে খুব ভালো জুটি হব। সবার আশীর্বাদে আমাদের সন্তানও হবে।’




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status