ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলে জয়কে নিয়ে সরস্বতী পূজা করলেন অপু বিশ্বাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 10:52 AM

ছেলে জয়কে নিয়ে সরস্বতী পূজা করলেন অপু বিশ্বাস

ছেলে জয়কে নিয়ে সরস্বতী পূজা করলেন অপু বিশ্বাস

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এ উৎসব সরস্বতী পূজা। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

আজ (৫ ফেব্রুয়ারি) পূজা করার মুহূর্তে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অপু বিশ্বাস। তাতে দেখা যায়, একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করছেন নায়িকা। এ সময় অপুর পরনে ছিল হলুদ শাড়ি, আর জয়কে পরিয়েছেন সবুজ রঙের পাঞ্জাবী, সঙ্গে কটি।

জানা গেছে, বগুড়ায় অপু বিশ্বাসের গ্রামের বাড়িতে এই পূজা হয়েছে। সেখানে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও অপুদের বাড়ির পূজায় গিয়েছিলেন।

প্রসঙ্গত, দেশের শীর্ষ জনপ্রিয় নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়। তারা বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের স্বার্থে বিষয়টি গোপন রাখেন। ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে সন্তানসহ হাজির হন অপু। এরপর প্রকাশ করেন বিস্তারিত ঘটনা।


২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে শাকিব-অপুর সন্তান জয়। এরপর ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এ দম্পতির বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে অপুর কাছেই থাকে জয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status