ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অক্ষয়-টাইগার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:58 AM

‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অক্ষয়-টাইগার

‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অক্ষয়-টাইগার

বলিউডের দুই অ্যাকশন তারকা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তারা এবার একসঙ্গে কাজ করবেন। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অভিনয় করতে যাচ্ছেন দুজনে।

এ সিনেমাটিতে মূল অভিনেতা ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং গোবিন্দ। তাদের কমেডি ধাঁচের সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে ছিল বলি পারায়।

সিনেমাটি ১৯৯৮ সালে রিলিজ হয়। বক্স অফিস হিট সিনেমা এটি। এতে ছিলেন রাভিনা ট্যান্ডন।

ভারতীয় এক গণমাধ্যমে জানায়, প্রোডাকশন হাউস পূজা এন্টারটেইনমেন্ট রোববার, ৬ ফেব্রুয়ারি এ সিনেমা নিয়ে অফিসিয়ালি ঘোষণা দেবেন।

প্রথমবারের মতো বলিউড দুই তারকা একসঙ্গে কাজ করবেন। তাদের ভক্তদের অপেক্ষা করতে হবে এই বিগ ধামাকার জন্য। পরিচালক এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আশায় আছেন।

এদিকে দুই অভিনেতাই ব্যস্ত সময় পার করছেন। অক্ষয় কুমারের হাতে আছে পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পান্ডে, গোর্খা, রাতাসন রিমেক, মিশন সিন্ডারেলা, রক্ষা বন্ধনসহ বেশ কয়েকটি সিনেমা।

অন্যদিকে টাইগার শ্রফের হাতে রয়েছে হিরোপান্তি ২, বাঘি ৪ এবং গণপথ পার্ট ১।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status