ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রূপপুর প্রকল্পে এক রাতে দুই রুশ নাগরিকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:53 AM

রূপপুর প্রকল্পে এক রাতে দুই রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর প্রকল্পে এক রাতে দুই রুশ নাগরিকের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকায় শুক্রবার রাতে ‘মদ্যপ অবস্থায়’ সিঁড়ি থেকে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার এসআই মেহেদী মাছুম জানান, শুক্রবার রাত ৩টার দিকে বিদ্যুৎকেন্দ্রের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেমের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রুশ নাগরিক চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া রাত ২টার দিকে টলমাচেফ ভায়াচেস্লাভ (৫০) নামে আরেক রুশ নাগরিক ‘মদ্যপ অবস্থায়’ হাঁটার সময় ১৪ তলার সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারান। পরে কোম্পানির নিজস্ব চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কাজ করতেন।

ময়নাতদন্ত শেষে মরদেহ দূতাবাসের মাধ্যমে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status