ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আফ্রিকার ১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:37 AM

আফ্রিকার ১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

আফ্রিকার ১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত

আফ্রিকার ১২ দেশের ওপরে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশের অভ্যন্তরে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এতদিন নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশগুলো হচ্ছে, কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এস্বাতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা তুলে যাওয়ায় ৬ই ফেব্রুয়ারি থেকে এসব দেশের বুস্টার ডোজ গ্রহণ করা নাগরিকরা আরব আমিরাত সফর করতে পারবেন।

এ নিয়ে একটি ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও জাতীয় দুর্যোগ, সংকট ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এসব দেশ থেকে আরব আমিরাতে প্রবেশ করতে হলে কোভিডের দুই ডোজ ভ্যাকসিন ও বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আফ্রিকার দেশগুলোতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে এই নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status