ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বুবলীর মনোযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:08 AM

বুবলীর মনোযোগ

বুবলীর মনোযোগ

শবনম বুবলী। ঢালিউড সিনেমার এ সময়ের ব্যস্ততম নায়িকাদের একজন। ক্যারিয়ারের এ পর্যায়ে নতুন করে নিজেকে মেলে ধরেছেন। বিশেষ করে সদ্য মুক্তিপ্রাপ্ত এ নায়িকার প্রথম ওয়েব ফিল্ম ‘টান’ এর মাধ্যমে বাহবা কুড়াচ্ছেন নায়িকা। কারণ এমন রূপে বুবলীকে এর আগে দেখা যায়নি। অবয়ব, সংলাপ বলার ভঙ্গিমায় অন্য এক বুবলীকে আবিষ্কার করা গেছে। রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় বুবলীর বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ।

বুবলী বলেন, এ সিনেমাটা দেখে দর্শকের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি তাতে আমি আপ্লুত।
ছবিতে আমার চরিত্রের নাম অবনী। খুব যত্ন নিয়ে কাজটি করেছি। চরিত্রটি হয়ে ওঠার পেছনে পরিচালকের অবদানই সবটুকু। তার একটা ভালো টিম ছিল। ভালো টিম, সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছি। সহশিল্পী সিয়াম যথেষ্ট সাহায্য করেছে।

এদিকে সম্প্রতি এ নায়িকা মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এখানে তার নায়ক রোশান। ‘রিভেঞ্জ’ শেষ হতে না হতেই একই পরিচালক ও নায়কের সঙ্গে আরও একটি নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। ছবির নাম ‘বিট্রে’। এর শুটিং শুরু হয়েছে ৩রা ফেব্রুয়ারি থেকে। প্রথমদিন এফডিসি’র প্রশাসনিক ভবনের সামনে সেট ফেলে বুবলী-রোশানের গানের দৃশ্যের শুটিং করেছেন পরিচালক। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ডিপজল। বুবলী বলেন, ‘বিট্রে’ সিনেমাটির কাহিনী দারুণ। অনেক সাসপেন্স আছে। মেকআপ রুমে বসে কাহিনীটি শুনেছিলাম। অনেক ভালো লেগেছে।

এদিকে এর আগে প্রথমবারের মতো তিনি চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘তালাশ’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমাটির ‘রঙের দুনিয়া’ শিরোনামের গান। সবশেষ বুবলী জানান, গতানুগতিক কাজ করতে চাই না। ব্যতিক্রমী কাজেই এখন আমার মনোযোগ। চেষ্টা করবো এখন থেকে ভালো মানের কাজের সঙ্গে যুক্ত থাকতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status