ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সোজাসাপ্টা দিশা পাটানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:00 AM

সোজাসাপ্টা দিশা পাটানি

সোজাসাপ্টা দিশা পাটানি

বলিউডের চলতি প্রজন্মের নায়িকা দিশা পাটানি। আর দিশা মানেই শরীরী উত্তাপে ভরা ছবি ও ভিডিও। অন্তত তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে এমনটাই দেখা যায়। ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত নিজেকে সাবলীলভাবে বিভিন্ন পোশাকে মেলে ধরতে বরাবরই পছন্দ করেন তিনি। দিশা কখনো অর্ধনগ্ন হয়ে আবার কখনো কেবল অন্তর্বাস পরে ছবি শেয়ার করেন। এ নিয়ে আলোচনা কিংবা সমালোচনাও চলে নিয়মিত। কিন্তু সমালোচনাকে পাত্তা দেয়ার পাত্রী নন তিনি। নিজের ইচ্ছেমতো চলতেই যে তিনি ভালোবাসেন।

সোজাসাপ্টা দিশা পাটানি

সোজাসাপ্টা দিশা পাটানি

সম্প্রতি খোলামেলা ছবি পোস্ট করা নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছেন দিশা। এ অভিনেত্রী বলেন, ইনস্টাগ্রাম আমার কাছে নিজেকে প্রকাশ করার জায়গা। এখানে নিজের ইচ্ছেমতো ছবি দেই, ভিডিও দেই। আমার অনুভূতি শেয়ার করি। কে কী নেতিবাচক মন্তব্য করছে, সেটা দেখার সময় কই! নিজের মতো জীবন উপভোগ করি। কিছু কিছু বিষয়ের ছবি দিয়ে আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেই। এটা নিয়ে যে যা খুশি বলুক। ২০১৫ সালে তেলেগু সিনেমা ‘লোফার’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় দিশা পাটানির। এরপরের বছর তিনি বলিউডে নাম লেখান। সিনেমার নাম ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে ‘বাঘি ২’, ‘ভারত’ ও ‘মালাং’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান দিশা। এদিকে বর্তমানে তার হাতে রয়েছে ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘যোধা’ সিনেমাগুলো। দুটি সিনেমাই অ্যাকশন ঘরানার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status