ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 8:14 PM

কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ

কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ

ভোট কেনাসহ নানা অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আপিল বোর্ড নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে।

নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে  ভোট কেনার অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ।  এছাড়া আরও কিছু অভিযোগ তুলে জায়েদের পদ বাতিলের আবেদন করেন তিনি।  এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী।

শনিবার বিকেল ৫টার দিকে চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে আনুষ্ঠানিকভাবে আপিল বোর্ডের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আপিল বোর্ডের সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, জায়েদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে।  দুইজন প্রার্থী স্বীকারোক্তি দিয়েছেন যে টাকার বিনিময়ে ভোট কিনেছেন জায়েদ খান।

সোহানুর রহমান আরও বলেন, নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status