ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মামলা করবেন জায়েদ খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 8:17 PM

মামলা করবেন জায়েদ খান

মামলা করবেন জায়েদ খান

নোট দি‌য়ে ভোট কেনার অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় জায়েদ খানের প্রর্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ড।  

আপিল বোর্ডের এই রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত মুঠোফোনে জায়েদ খান বলেন, ‘আপিল বোর্ডের কোনো ভ্যালু নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইন বহির্ভূত। পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেনি যে প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে।

মামলা করার কথাও বললেন অভিনেতা, ‘আমি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করব। আদালতে যাব। ’

আজকের এই আপিল বোর্ডের বৈঠকে যাবেন না, আগেই জানিয়েছিলেন জায়েদ। শুক্রবার কালের কণ্ঠকে জায়েদ বলেছিলেন, ‌‘নির্বাচনি তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি বিকাল ৫টার পর থেকে আপিল বোর্ড মৃত। একটি মেয়াদোত্তীর্ণ সংস্থা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে লেগেছে, যার কোনো আইনগত ভিত্তিও নেই। শনিবারে নাকি একটি বৈঠক ডেকেছে সেখানে আমাকেও উপস্থিত থাকতে হবে, এই মর্মে আমার পিয়নের কাছে চিঠি ধরিয়ে দিয়েছে। আপিল বোর্ড ২৯ তারিখ বিকেল পাঁচটার পর আপত্তি নিষ্পত্তি করেছে নিপুণ পরাজয় মেনে নিয়ে সাক্ষর করে চলে গেছে। এখানেই আপিল বোর্ডের কাজ শেষ হয়ে গেছে। ’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status