ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 8:08 PM

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ

অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলায় রেলের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম। শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শনে গিয়ে রেলস্টেশনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে মন্ত্রী এই নির্দেশ দেন।

বরখাস্তকৃত দুই কর্মকর্তা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শামস মো. তুষার এবং স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পুরনো রেলস্টেশনে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রস্তাবিত বহুতল ভবন নির্মাণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী নূরুল ইসলাম। এ সময় ওই এলাকা ঘুরে দেখেন মন্ত্রী।

পরে চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশনে পরিদর্শনে যান মন্ত্রী। তখন স্টেশনের সামনে যত্রতত্র গাড়ি পার্কিং, দোকানপাট দেখে ক্ষুব্ধ হন তিনি। তাৎক্ষণিক মন্ত্রী ওই দুই কর্মকর্তাকে বহিষ্কার করতে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন।

এদিকে পরিদর্শন শেষে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় যান মন্ত্রী। সেখানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শুরুর আগে রেলমন্ত্রী যাদের বহিষ্কার করা হয়েছে তাদের সম্মেলন কক্ষে চেয়ারে না বসার নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status