ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 2:53 PM

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঢাকার গুলশান কর্পোরেট অফিসে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আরিফ কাদরী।

এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি ফিনটেক কোম্পানি (উপায়)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পুঁজিবাজারের দ্বিতীয় সহযোগী প্রতিষ্ঠান। যেটি ২০২০ সালে পুঁজিবাজারের খুচরা বিক্রেতাদের জন্য উচ্চতর ফান্ড ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার অধীনে দুটি ফান্ড খোলা হয়েছে। যার মধ্যে একটি হচ্ছে শরীয়াহ কমপ্লায়েন্ট ফান্ড, যেটি আগামী ১৩ ফেব্রুয়ারি উম্মুক্ত করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status