ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আ’লীগ নেত্রী সীমা’র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 3:03 PM

আ’লীগ নেত্রী সীমা’র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

আ’লীগ নেত্রী সীমা’র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা পারভীন সীমা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মাহফুজা পারভীন সীমা’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মরহুমা মাহফুজা পারভীন সীমা’র বাড়ি গনিপুর ইউনিয়নের একডালা গ্রামে।

তিনি নারায়নপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ করেই তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ দিন তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরবর্তীতে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছিল। চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহফুজা পারভীন সীমা।

মাহফুজা পারভীন সীমা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল এর মা এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য জাহিদুর রহিম মিঠুর স্ত্রী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে ৩ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমা মাহফুজা পারভীন সীমা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক সহ বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status