ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
করোনায় ১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই: গবেষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 1:34 PM

করোনায় ১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই: গবেষণা

করোনায় ১০ দিনের কম আইসোলেশনে ঝুঁকি থাকছেই: গবেষণা

করোনা আক্রান্ত হওয়ার পর সাত দিন নিভৃতবাস যথেষ্ট নয়। কারণ অন্তত ১০ দিন আক্রান্তের থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। এ কথা জানাচ্ছে লন্ডনের এক গবেষণা। তাই আইসোলেশন কমিয়ে সাত দিন কিংবা পাঁচ দিন করা মোটেই বিচক্ষণ সিদ্ধান্ত নয় বলে দাবি বিশেষজ্ঞদের। অন্তত ১০ দিন আইসোলেশনে থাকাটাই সঠিক কাজ।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজ এবং ডাবলিনের একটি কলেজের বিজ্ঞানীরা গবেষণায় এই তথ্য তুলে এনেছেন। ৩৪ জনের ওপর পরীক্ষা চালিয়েছিলেন তারা। গবেষণালব্ধ ফল বলছে, ভাইরাসকে যত বেশি সুযোগ দেওয়া হবে সে তত নিজের মতো করে নিজেকে পরিবর্তন করবে। তত কঠিন হবে তার মোকাবিলা করা। এই গবেষণায় আরও একটি নতুন তথ্য উঠে এসেছে। তা হলো- সংক্রমিত হওয়ার দুই দিনের মধ্যে রোগীর দেহে ফুটে উঠবে উপসর্গ।
পৃথিবীর একাধিক দেশ ফের করোনাকে হালকাভাবে নেওয়া শুরু করেছে। শিথিল হয়ে যাচ্ছে যাবতীয় কড়াকড়ি। ব্রিটেনে মাস্ক পরাই বন্ধ হয়ে গেছে। অথচ সে দেশেরই বিজ্ঞানীরা সতর্ক করলেন। বিশেষ করে আইসোলেশনে থাকার সময়সীমা কমালে যে বিপদ ডেকে আনা তা বার বার বলছেন তারা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status