ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চিরকুট লিখে আত্মহত্যার চেষ্টা বিশ্ববিদ্যালয় ছাত্রীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 10:36 AM

চিরকুট লিখে আত্মহত্যার চেষ্টা বিশ্ববিদ্যালয় ছাত্রীর

চিরকুট লিখে আত্মহত্যার চেষ্টা বিশ্ববিদ্যালয় ছাত্রীর

চিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন।

চবি মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন বলেন, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিলো বলে সহপাঠীরা জানিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, একজন ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বন্ধুরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসে। এখন তার জ্ঞান ফিরেছে এবং ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। আমরা পরবর্তী তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status