ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লোকটা আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 5 February, 2022, 10:42 AM

লোকটা আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন

লোকটা আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। আর ওই অটোরিকশার চালক ট্রাকটির চাকার নিচে চাপা পড়ে মারা যান। নিহত আলমগীর হোসেন (২৯) উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের কোড়ালপাড়া গ্রামের বাসিন্দা।  

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকায় শুক্রবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

ওই চালকের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে আরিফুর রহমান বলেন, 'লোকটা আমার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেলেন। অনেক চেষ্টা করেও লোকটাকে ট্রাকের চাকার নিচ থেকে বের করতে পারলাম না'।

পুলিশের এই কর্মকর্তা বলেন, 'শুক্রবার বিকেলে আমি টহলে বের হয়েছিলাম। কালিকাপুরে যাওয়ার পর দেখলাম- সিলেট থেকে কুমিল্লামুখী একটি ট্রাক গাছে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে আছে। তখন সেখানে তেমন কেউ ছিল না। পরে আমি নেমেই দৌঁড়ে গিয়ে দেখি- ট্রাকের নিচে একটা সিএনজি দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে। আর সিএনজি অটোরিকশার চালক ট্রাকের পেছনের চাকার নিচে আটকে আছেন'।

আরিফুর রহমান বলেন, 'তখনও লোকটা বেঁচে ছিলেন। অনেক চেষ্টা করেও ট্রাকের চাকার নিচ থেকে লোকটাকে বের করতে পারিনি। পরে আমি ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে কল দিই। কিন্তু অন্যরা আসার আগেই লোকটা ছটফট করতে করতে মারা যান। বিষয়টি আসলেই মর্মান্তিক'।

তিনি আরো বলেন, 'ট্রাকচালক আমরা আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়'। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status