ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জায়েদ খানের ভাগ্য নির্ধারণ আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 5 February, 2022, 10:32 AM

জায়েদ খানের ভাগ্য নির্ধারণ আজ

জায়েদ খানের ভাগ্য নির্ধারণ আজ

শিল্পী সমিতি নির্বাচন নিয়ে আজ চূড়ান্ত হবে জায়েদ খানের ভাগ্য নির্ধারণ। সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান শপথ নিতে পারবেন কি-না, আজ তা চূড়ান্তভাবে জানা যাবে। শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন।

ভোটাভুটি হয়েছে ৬ দিন হয়ে গেল। তবুও থামছে না নির্বাচনে অনিয়ম নিয়ে আলোচনা ও বিতর্ক। বিশেষ করে সাধারণ সম্পাদক জয়ে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার। তিনি নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ এনেছেন ইসি পদে নির্বাচিত চুন্নুর বিরুদ্ধেও।

এসব অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সমাজকল্যাণমন্ত্রী ও সচিব বরাবর দিকনির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর আপিল বোর্ডকে নির্দেশ দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এ ঘটনার সুরাহা করতে মাঠে নেমেছে আপিল বোর্ড। আজ বিকেল ৪টায় শিল্পী সমিতির অফিসে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্হিত থাকতে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু, দুই নির্বাচন কমিশনার জাহিদ হোসেন, বি এইচ নিশান, শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে চিঠি দিয়েছে আপিল বোর্ড।



আগামী শনিবার সবাইকে নিয়ে বৈঠক শেষে এ জটিলতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানান আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আজকের রায় প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি বরাবরই বলেছি, নানাভাবে আমাকে হেনস্তা করা হয়েছে। আমি আমার জায়গা সৎ ছিলাম, আছি, থাকবো। তাই আজকের রায়ে আমার সততার মূল্যায়ন হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status