ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিগ বস ১৫’র বিজয়ী তেজস্বী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 January, 2022, 1:43 PM

বিগ বস ১৫’র বিজয়ী তেজস্বী

বিগ বস ১৫’র বিজয়ী তেজস্বী

এবারের ‘বিগ বস ১৫’র চূড়ান্ত প্রতিযোগীদের তালিকায় ছিলেন শেষ ছয় ফাইনালিস্ট হলেন, শমিতা শেট্টি, নিশান্ত ভাট, প্রতীক সহজপাল, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ ও রেশমি দেশাই। এদের মধ্যে সবাইকে পেছনে ফেলে সিজন ১৫ জিতলেন অভিনেতা তেজস্বী প্রকাশ ।
 

শনিবার ও রবিবার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। রোববার পুরস্কার হিসেবে৪০ লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তেজস্বীর হাতে তুলে দেন জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান।

শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেতা রেশমি দেশাই। এরপর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগবসের অফার করা ১০ লক্ষ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। খেতাব জেতার দৌড়ে এগিয়ে যান শমিতা শেট্টি, প্রতীক সেহেজপাল, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।

উইনারের ৫০ লক্ষ টাকার মধ্যে থেকেই দশ লাখ টাকা নিয়ে বিগ বসের ঘরে যান পাঁচ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, গৌতম গুলাটি ও রুবিনা দিলনায়ক। তারা টপ ফাইভকে বলেন যে, তাঁদের কাছে দুটো অপশন রয়েছে। একদিকে তারা শেষ অবধি অপেক্ষা করতে পারেন যেখানে কেউ একজনই ট্রফি ও টাকা পাবেন, অন্যদিকে এই নিশ্চিত ১০ লক্ষ টাকা নিয়ে শো ছাড়তে পারেন। তাদের এই অফার নিতেই রাজি হয়ে যান নিশান্ত ভাট।  

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী তেজস্বী প্রকাশ  রাগিণী মহেশ্বরী, রিশতা লিখেঙ্গে হাম এবং কর্ণসঙ্গিনী ধারাবাহিকে উরুভি চরিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিতি পেয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status