ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মিলছে না আঙুলের ছাপ, খুঁজছেন ভ্যাসলিন-সরিষার তেল!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 1:45 PM

মিলছে না আঙুলের ছাপ, খুঁজছেন ভ্যাসলিন-সরিষার তেল!

মিলছে না আঙুলের ছাপ, খুঁজছেন ভ্যাসলিন-সরিষার তেল!

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের সোনারামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। লাঠি হাতে ভোট কেন্দ্রে এসেছেন ৯৫ বছরের বৃদ্ধ সফিউল্লাহ।
থরথর করে কাঁপছেন।  

দায়িত্বরত পুলিশ কর্মকর্তার হাত ধরে প্রবেশ করেছেন ভোট কক্ষে। কিন্তু আঙুলের ছাপ না মেলায় ফিরে যাচ্ছেন।  

ইভিএম পদ্ধতিতে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সফিউল্লাহর মতো ফিরে গেছেন মনির মোল্লা (৬৫) ও জোবেদা খাতুনও (৭৮)। দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন, দুপুর নাগাদ আরেকবার ভোট কেন্দ্রে আসতে।  
 
কেন্দ্রে অনেকে আঙুলে লাগাতে খুঁজছেন ভ্যাসলিন ও সরিষার তেল। বুথে ভোটারদের আঙুলে ভ্যাসলিন লাগাতে দেখা গেল।  

একটি বুথে দেখা গেল, ভোটারকে লুঙ্গিতে আঙ্গুল ঘষতে বলা হচ্ছে।

বৃদ্ধ সফিউল্লাহ বলেন, অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। আবার দুপুরে আসতে পারব কি না জানি না।  

জোবেদা খাতুন বলেন, কাজ করার কারণে মনে হয় আঙুলের ছাপ মিলছে না। দুপুরে আঙুলে সরিষার তেল লাগিয়ে আসব।

এদিকে সোনারামপুর কেন্দ্রে এক ঘণ্টায় তিনটি বুথে ৬৫টি ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আঙুলের ছাপ না মেলায় ফিরে গেছেন প্রায় ৩০ জন ভোটার।  
 
প্রিজাইডিং কর্মকর্তা মো. মনিরুল হক জানান, অনেকের আঙুলের ছাপে সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হচ্ছে। আমরা তাদের পরামর্শ দিচ্ছি, দুপুর নাগাদ আরেকবার আসতে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status