ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পরীমনিকে ফলো করছেন দেড় কোটি মানুষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 1:35 PM

পরীমনিকে ফলো করছেন দেড় কোটি মানুষ

পরীমনিকে ফলো করছেন দেড় কোটি মানুষ

গত কয়েকমাস আলোচনায় ছিলেন ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনি। সর্বশেষ তিনি আলোচনায় আসেন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এবং বিয়ে দিয়ে। এদিকে সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় পরীমনি। নিজের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা সেখানে তুলে ধরেন এই নায়িকা। আর তাই তার আপডেট জানতে ভক্তরা ঢুঁ মারেন তার ফেসবুক পেজে।

ফলে তার পেজটির ফলোয়ারও বাড়তে থাকে দ্রুত গতিতে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীর ফলোয়ার বেড়েছে ব্যাপক হারে। আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় পরীমনির পেজে গিয়ে দেখা যায় তার ফলোয়ার সংখ্যা এক কোটি ৫১ লাখ ৯৪ হাজার ৬২৩ জন। যা বাংলাদেশের অন্য যে কোন শোবিজ তারকার চেয়ে সবচেয়ে বেশি।

চলচ্চিত্র তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় পরীর পরে রয়েছেন নায়িকা পূর্ণিমা। তার ফলোয়ার সংখ্যা ৯৭ লাখ। অপু বিশ্বাসের ফেসবুক পেজে ফলোয়ার সংখ্য ৮৭ লাখ। এছাড়া জয়া আহসান ও শাকিব খানের ফলোয়ার ৫৬ লাখ। তবে শোবিজ তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যায় কোটির ঘর পেরিয়ে পরীর পরে আছেন টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত। তার ফলোয়ার ১ কোটি ৩ লাখের বেশি।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর গত ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রাজপরী।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আগামী দেড় বছর কাজ থেকে বিরতি দেবেন বলে জানান পরী। তবে তার হাতে ‘মা’ ও ‘প্রীতিলতা’ সিনেমার কাজ রয়েছে। তাই সিদ্ধান্ত নেন, এগুলো সম্পন্ন করেই বিরতি নেবেন। সেই লক্ষ্যে ‘মা’-এর শুটিংয়ে ছুটে যান। কিন্তু এর মধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। যে কারণে তাকে ছুটতে হয় হাসপাতাল পর্যন্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status