|
নিজের মুখকেই মাস্ক বানিয়ে চমকে দিলেন যিনি!
নতুন সময় প্রতিবেদক
|
|
নিজের মুখকেই মাস্ক বানিয়ে চমকে দিলেন যিনি! ওই ব্যক্তি নিজেকে খেলাবন সিংহ রাঠৌর নামে পরিচয় দিয়েছেন। তাকে যখন প্রশ্ন করা হয়, কোভিড পরিস্থিতিতে মাস্ক ছাড়া কেন বেরিয়েছেন? প্রশ্নকর্তাকে চমকে দিয়ে পাল্টা তার উত্তর, ‘নিজের মুখই যখন মাস্ক, তখন আলাদা করে মাস্কের কি কোনো দরকার আছে?’ এই বলেই থুতনি তুলে নাক পর্যন্ত এমন ভাবে ঢেকে দেন যা দেখে প্রশ্ন কর্তার ভিরমি খাওয়ার মতো অবস্থা হয়। ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে অনেকেই হতবাক হয়েছেন। কেউ কেউ বলেছেন, এটা ভারত, সব কিছুই সম্ভব। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
