ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাইবার নিরাপত্তা সূচকে
ইসরাইলকে পেছনে ফেলল বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 11:45 AM

ইসরাইলকে পেছনে ফেলল বাংলাদেশ

ইসরাইলকে পেছনে ফেলল বাংলাদেশ

গত বছর জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ভারতকে টপকে ৩৮তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। এবার ইসরাইলকে পেছনে ফেলে দিলো বাংলাদেশ। আর তা করতে গিয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। সেই হিসেবে বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় সাইবার সুরক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৩২তমে।

আর ইসরাইল ৩৩তমে। অন্যদিকে গত বছর ৩৯ নম্বরে থাকা ভারত পিছিয়েছে আরো পাঁচ ধাপ। ফলে দেশটি এখন আছে ৪৪তম স্থানে।
 
তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা সূচক (এনসিএসআই) তৈরি করে ই-গভর্নেন্স একাডেমি। অলাভজনক সংস্থাটি এস্তোনিয়ার সরকার, ওপেন সোসাইটি ইনস্টিটিউট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ প্রয়াস।

এনসিএসআই সূচকে ৬৭ দশমিক ৫৩ পয়েন্ট পেয়ে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩২ নম্বরে রয়েছে।
এনসিএসআই সূচকে ৯৬ দশমিক ১০ পয়েন্ট নিয়ে গত বছরের মতো এবারও প্রথম স্থান ধরে রেখেছে গ্রিস। শীর্ষে পাঁচের অন্য দেশগুলো হলো যথাক্রমে লিথুনিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক এবং এস্তোনিয়া।

 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status