ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
করোনামুক্ত লতা মঙ্গেশকর! ভেন্টিলেশন থেকে সরানো হল সংগীতসম্রাজ্ঞীকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 January, 2022, 8:33 AM

করোনামুক্ত লতা মঙ্গেশকর! ভেন্টিলেশন থেকে সরানো হল সংগীতসম্রাজ্ঞীকে

করোনামুক্ত লতা মঙ্গেশকর! ভেন্টিলেশন থেকে সরানো হল সংগীতসম্রাজ্ঞীকে

করোনামুক্ত লতা মঙ্গেশকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নাকি এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ। ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পীকে। আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর।

কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও ছিল লতা মঙ্গেশকরের। এখন আর নিউমোনিয়া নেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজেশ। তাঁর বক্তব্য অনুযায়ী, চিকিৎসক প্রতীত সামদানির নেতৃত্বে চিকিৎসকরা কিংবদন্তি শিল্পীকে সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর। তাঁকে এখন শুধুমাত্র অক্সিজেন সাপোর্টে  রাখা হয়েছে।

করোনামুক্ত লতা মঙ্গেশকর! ভেন্টিলেশন থেকে সরানো হল সংগীতসম্রাজ্ঞীকে

করোনামুক্ত লতা মঙ্গেশকর! ভেন্টিলেশন থেকে সরানো হল সংগীতসম্রাজ্ঞীকে

৯২ বছরের কিংবদন্তির শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলেও জানানো হয়েছে। সেই তথ্য অনুযায়ী, এখনও মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ স্থানে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। পরীক্ষামূলক ভাবে তাঁকে ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে। আগের তুলনায় শিল্পীর শারীরিক অবস্থা ভাল বলেই জানানো হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন সংগীতসম্রাজ্ঞী। শিল্পীর জন্য অসংখ্য অনুরাগী প্রার্থনা করে চলেছেন। তাঁদের ধন্যবাদও জানানো হয়েছে এই বার্তায়।

গত ৮ জানুয়ারি লতা মঙ্গেশকরের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তার কিছুদিন আগেই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। তার পর থেকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন কিংবদন্তি। শিল্পীর সুস্থতা কামনা করে বিশেষ যজ্ঞ করেন অযোধ্যার পুরোহিতরা। জপ করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র।

এই হোম যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন জগৎগুরু পরমহংস আচার্য মহারাজ। এমন পরিস্থিতিতেই আবার কিছুদিন আগে লতা মঙ্গেশকরের স্বাস্থ্য সম্পর্কিত ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে বেজায় ক্ষুব্ধ হন শিল্পীর পরিবারের সদস্যরা। সকলকে এই ধরনের গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়। একই জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status