|
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ম্যাচ চলাকালেই ভূমিকম্প
অনলাইন ডেস্ক
|
|
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ম্যাচ চলাকালেই ভূমিকম্প ত্রিনিদাদে শনিবার প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে। সেই সময় পোর্ট অব স্পেনে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২। মাঠে থাকা ক্যামেরা বিপজ্জনক ভাবে কাঁপতে থাকে। ধারাভাষ্যকাররাও ঘাবড়ে যান। এক সাংবাদিক পরে ওই ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। তা দ্রুত নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই সময় আইসিসি'র হয়ে ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিয়োনার্ড বক্সে ছিলেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে বসে আমরা বুঝতে পারছি। সত্যিই কি এটা ভূমিকম্প? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই থরথর করে কাঁপছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
