ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
বিশ্ববাজারে কমেছে সোনার দাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 6:35 PM

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে সোনার দাম। একই সঙ্গে রুপা ও দামি ধাতু প্লাটিনামেরও দাম কমেছে।

সোনার দাম গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় আড়াই শতাংশ  কমেছে। রুপার দাম কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে ২ শতাংশের ওপরে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৫ দশমিক ১৫ ডলার বা দশমিক ২৯ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম কমেছে ২ দশমিক ২৮ শতাংশ বা ৪০ দশমিক ৮৪ ডলার। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার।

সোনার পাশাপাশি এক সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও কমেছে। এক সপ্তাহে ৭ দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৪ ডলারে। এতে মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ১ দশমিক ৬১ শতাংশ।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ২ দশমিক ১১ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭ দশমিক ৫২ ডলার। এই দাম কমার পরও মাসের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৮ শতাংশ।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে সোনা, রুপা ও প্লাটিনামের দাম কমলেও চলতি মাসের প্রথমার্ধে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এতে ১ হাজার ৮০০ ডলারের ওপরে ওঠে প্রতি আউন্স সোনার দাম। এমনকি গত সপ্তাহের শুরুর দিকেও সোনার দাম বাড়তে দেখা যায়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৮৫১ ডলার পর্যন্ত ওঠে। তবে এরপর থেকেই কমতে থাকে দাম।

আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে স্বর্ণের দামে বড় পতন হয়। যার পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারেও সোনার দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

সোনার দাম কমানো হলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রাখা হয়। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status