ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনার নতুন ধরন ‘নিওকোভ’ আরও বেশি মারাত্মক!
অনলাইন ডেস্ক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 3:49 AM

করোনার নতুন ধরন ‘নিওকোভ’ আরও বেশি মারাত্মক!

করোনার নতুন ধরন ‘নিওকোভ’ আরও বেশি মারাত্মক!

করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের পরে এবার ‘নিওকোভ’ নামে করোনার আরেকটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেটি পূর্বের সব ধরণগুলোর থেকে বেশি প্রাণঘাতী। চীনের গবেষকদের দাবি, দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি ছড়িয়ে পড়েছে।

তারা বলছেন, করোনার এই ধরনটি আরও পরিবর্তিত হয়ে ভবিষ্যতে মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। নিওকোভ করোনাভাইরাসের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে। এতে আক্রান্ত প্রতি ৩ জনে একজনের মৃত্যু হতে পারে। প্রচলিত কোনো টিকাই এটি প্রতিরোধে সক্ষম হবে না।

শুক্রবার ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম উহানের বিজ্ঞানীদের এক গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি বায়োআরজিভ ওয়েবসাইটে প্রকাশিত ওই গবেষণাপত্রটির এখনো পিয়ার রিভিউ করা হয়নি।

এতে উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকরা বলেছেন, মানুষের কোষে নিওকোভের অনুপ্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন। গবেষকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিওকোভ মধ্যপ্রাচ্য রেসপিরেটরি সিন্ড্রোমের (মার্স) সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

গবেষণায় বলা হয়েছে, ‘পূর্ব সংক্রমণ বা টিকার ফলে তৈরি হওয়া করোনা প্রতিরোধ ক্ষমতা নিওকোভ সংক্রমণ থেকে রক্ষা করতে অকার্যকর হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status