ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
স্টেডিয়ামে বসে দেশের জয় দেখল ইরানের নারীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 28 January, 2022, 11:28 PM

স্টেডিয়ামে বসে দেশের জয় দেখল ইরানের নারীরা

স্টেডিয়ামে বসে দেশের জয় দেখল ইরানের নারীরা

কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে খেলতে নামে ইরান। ইরানের রাজধানী তেহরানে হওয়া ম্যাচটিতে ইরাককে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। স্টেডিয়ামে বসে বসে এই খেলা উপভোগ করেছেন ইরানের নারীরা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানে স্টেডিয়ামে বসে খেলা দেখলেন নারীরা। খবর ইরান ইন্টারন্যাশনাল'র।

সব মিলিয়ে ম্যাচটিতে ১০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পায়। এর মধ্যে নারী দর্শক ছিল দুই হাজার। কিন্তু এই দুই হাজার নারীদের মধ্যে কেউ পুরুষদের পাশে বসে খেলা দেখতে পারেননি। স্টেডিয়ামে নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। যে সকল নারীরা তাদের স্বামীদের নিয়ে এসেছিল তাদেরও আলাদা হয়ে খেলা দেখতে হয়েছে।
কয়েক যুগ ধরে ইরানে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু ২০১৯ সালে ফিফা ইরানকে হুমকি দেয়, যদি তারা নারীদের স্টেডিয়ামে জায়গা না দেয় তাহলে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status