ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 9:14 PM

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

পূর্ব সুন্দরবনের দুবলারচরের রুপার খাল থেকে শুক্রবার (২৮ জানুয়ারি)  বিকেলে ভাসমান অবস্থায় একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে শরণখোলা রেঞ্জ সদরে বাঘটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা দুবলারচরের কাছে রুপার খালে একটি মৃত বাঘ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে বনরক্ষীরা বাঘটিকে উদ্ধার করে দুবলারচরে নিয়ে যান। উদ্ধার হওয়া বয়স্ক পুরুষ বাঘটির বয়স আনুমানিক ১৫/১৬ বছর।

প্রেমিকাকে বাঁচাতে ডাকাতি করতে গিয়ে খুন, ইনজেকশনে হলো মৃত্যুদণ্ডপ্রেমিকাকে বাঁচাতে ডাকাতি করতে গিয়ে খুন, ইনজেকশনে হলো মৃত্যুদণ্ড

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন শুক্রবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, আগামীকাল শনিবার সকালে  বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানার জন্য শরণখোলা রেঞ্জ সদরে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status